ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকবাজারে আলাউদ্দিন সুইটকে ১ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৮৮
চকবাজারে আলাউদ্দিন সুইটকে ১ লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

vraman_addlatঢাকা: অনাবায়নকৃত লাইসেন্স ও নোংরা পরিবেশে লাচ্ছাসেমাই তৈরি, বিপনন ও সংরক্ষণের দায়ে আলাউদ্দিন সুইটমিট লিমিটিডকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর চকবাজার এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-২।

র‌্যাব-২ এর উপপরিচালক ড. মো. দিদারুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্বে দেন। এ সময় বিএসটিআই ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানটি ঈদকে সামনে রেখে অধিক মুনাফার লোভে যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়াই নোংরা পরিবেশে লাচ্ছাসেমাই তৈরি করছিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আলাউদ্দিন সুইটমিটের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে তিনি বলেন, বিএসটিআই’র অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও কিছুদিন আগে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। মালিক অবহেলা করে লাইসেন্স নবায়ন করেননি।

ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হেলাল উদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ভাষা সৈনিক আব্দুর রশীদ এর প্রথম মৃত্যু… পরবর্তী সংবাদ রাজশাহীতে পটকাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads