সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সংগঠনের গঠনতন্ত্র না মেনে নতুন কমিটি গঠন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে পৌরসভা ছাত্রলীগের ৪ কর্মীকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ সীতাকু- উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদের স্বাক্ষরিত প্যাডে এ বহিষ্কার আদেশের লিখিত চিঠি প্রেরণ করা হয়।
লিখিত অভিযোগে জানা গেছে, পৌরসভা আহব্বায়ক কমিটির মেয়াদ উর্ত্তীনে গত ২৫ মে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিক্রমে পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে উপস্থিত নেতৃবৃন্দের মনোনয়নে চট্টগ্রাম কলেজের মাষ্টার্সের ছাত্র মো.ইব্রাহিম বাবুলকে সভাপতি ও চট্টগ্রাম ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্র মো.আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দলীয় সংগঠনের গঠনতন্ত্র লংগন ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে না জানিয়ে গত ৩১ মে তথাকথিত সভা আহব্বান করে পূণরায় কমিটি গঠন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্ত্তি ক্ষুন্ন করার কারণে ইমন চক্রবর্তী,মো.আনোয়ার হোসেন,মাইদুল ইসলাম মাসুম ও মো.্ওমর ফারুককে উপজেলা ও পৌর শাখার সকল পদথেকে বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বহিষ্কৃত এ চারকর্মীর সাথে যোগাযোগ না রাখার এবং ভবিষ্যতে এ ধরনের হীন কর্মকান্ড থেকে বিরত থাকতে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দকে আহব্বান জানান।




