নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক জামাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর রানীগাঁও গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত মামুন হোসেন (২২) উপজেলার বাঘবেড় গ্রামের করিম ভূইয়ার ছেলে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, মামুনকে হত্যা করা হয়েছে। মামুনকে হত্যার অভিযোগে তার স্ত্রী রহিমা বেগম (১৬) ও শাশুড়ি আক্তারি বেগম (৪০) কে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, প্রায় দেড় মাস আগে হোটেল শ্রমিক মামুনের সঙ্গে রহিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর বউকে উঠিয়ে না নেয়ায় শ্বশুরবাড়িতেই থাকত মামুন। বুধবার রাতে কাজ শেষে শ্বশুরবাড়িতে যায় মামুন। বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ির বসত ঘর থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে স্ত্রী ও শাশুড়িকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



















