ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার সঙ্গে দেখা করবেন মোদি

Narendra-Modiশ্যামলবাংলা ডেস্ক : দু’দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন সৌজন্য সাক্ষাতের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সময় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিন রবিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে হোটেল সোনারগাঁওয়ে ওই সাক্ষাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও মোদি সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে ওই তথ্য জানা গেছে। যদিও মোদির সফরসূচিতে এ দু’টি বিষয় নেই।
বিরোধী দলীয় নেতার জনসংযোগ কর্মকর্তা মামুনুর রশীদ জানান, রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে সোনারগাঁও হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এসময় তার সঙ্গে দলের আরো পাঁচ জন নেতা থাকবেন।
উল্লেখ্য, আগামী ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরে বাণিজ্য, বিদ্যুৎসহ ডজনখানেক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তিস্তাচুক্তি হচ্ছে না। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির জন্যই মিজোরাম ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী ছ’টি রাজ্যের মুখ্যমন্ত্রীই মোদির সফরসঙ্গী হচ্ছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads