ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত মাশরাফি

mashশ্যামলবাংলা স্পোর্টস : বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪ জুন বৃহস্পতিবার সকালে রিকশায় চড়ে মিরপুরের বাসা থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে আসার পথে ওই দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাশরাফি দুই হাতে আঘাত পেয়েছেন। তবে এ কারণে ১০ জুন শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজে তার অংশ নেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর ব্যান্ডেজ বাঁধা হাত নিয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন মাশরাফি। মাঠে বসেই দুর্ঘটনার আদ্যোপান্ত জানান দেশ সেরা এই পেসার। তিনি জানান, বাসা থেকে বেরিয়ে রিকশায় মাঠে আসছিলেন। পথে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। এতে তার হাতের তালু ছিলে যায়। তবে কোনো ফ্র্যাকচার হয়নি।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমরা মাশরাফির চোটের বিষয়ে সতর্ক আছি। ওয়ানডে সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সর্বোচ্চ সুযোগ ওকে দেবো।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে এই সিরিজে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন শুরু হতে যাওয়া টেস্ট দলে নেই মাশরাফি। মুশফিকুর রহিমের নেতৃত্বে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে ফতুল্লায় মাঠে নামবে বাংলাদেশ।
এই সিরিজে বাংলাদেশ-ভারতের মধ্যে ওয়ানডে ম্যাচ হবে তিনটি। ১৮ জুন শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন মাশরাফি। ভারত দলের অধিনায়কত্ব করবেন মাহেন্দ্র সিং ধোনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads