স্টাফ রিপোর্টার : শেরপুরে ছাত্রলীগ নেতা ইছাহাক আলী ইছার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন সোমবার সকালে মীরগঞ্জ গ্রামের বাড়িতে কোরানখানি ও ইছার কবর জিয়ারত এবং দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেরপুর পৌরসভার মেয়র ও শহীদ ইছার বড়ভাই হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ অদু, মিনহাজ উদ্দিন মিনাল, নাজিমুল হক নাজিম, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এডভোকেট আবুল কাশেম জিপি, প্রকাশ দত্ত, বশিরুল ইসলাম শেলু, লুৎফর রহমান নতুন, শামছুন্নাহার কামাল, নাসরিন রহমান, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আবুল মানসুর স্বপন, বায়েযীদ হাসান, গাজী জাহেদুল ইসলাম জিহাদ, আনোয়ারুল হাসান উৎপল, ইব্রাহিম মেহেদী, আব্দুল মতিন, জুনায়েদ নুরানী মনি, নাজমুল হাসান স¤্রাট, ইয়াকুব আলী প্রমুখ।




