ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আর নেই

খবর টি পড়েছেন : ২৬৯
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ইন্তেকাল করেছেন। ৪ এপ্রিল রবিবার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ঢাকা মহানগর উত্তর আ. লীগ সভাপতি শেখ বজলুর রহমান। তিনি জানান, হার্ট অ্যাটাকে মারা গেছেন আসলামুল হক। গতকাল তিনি স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আসলামুল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ পরবর্তী সংবাদ দেশে একদিনে রেকর্ড ৭০৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads