শেরপুরে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৭ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের সবাই সদর উপজেলার বাসিন্দা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৪ জন, যা নমুনা পরীক্ষার ৬.৮৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৬২১ জন, যা মোট আক্রান্তের ৯০.৮৭ ভাগ। আর ১৪ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২ ভাগ। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৯৫৮ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৯৫৬ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ২ জনের। তিনি আরও জানান, আজ জেলায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ৮১৬ জন। জেলায় মোট টিকা নিয়েছেন ৪২ হাজার ১৭১ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৫৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৬০৯ জন।
শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।









