ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরের পার্বতীপুরে আনসার সদস্যসহ নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ

Dinajpur_Map_1দিনাজপুর সংবাদদাতা :  দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নির্বাচন বিরোধীদের পিটুনিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে যুব জাগপা’র এক নেতা। এতে আরও ৮জন আহত হয়েছে। ৫ জানুয়ারী রবিবার বেলা ১১টার দিকে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আনসার সদস্য আব্দুল ওয়াহেদ (৩৫) ও  যুব জাগপা’র সাধারণ সম্পাদক রায়হান মাসুদ (৩৫)। নিহত আনসার সদস্য আব্দুল ওয়াহেদ পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাংরু’র ছেলে। রায়হান মাসুদ পার্বতীপুর উপজেলার মন্মথপুর ডাঙ্গাপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তা গোলাম রসুলের ছেলে।
জানা যায়, নির্বাচন বিরোধীরা ভোটকেন্দ্রে হামলা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ গুলি ছুড়ে। এতে রায়হান মাসুদসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রায়হান মাসুদ মারা যায়।
দিনাজপুর জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!