শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে র্যাব ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ১০৯ রাউন্ড গুলিসহ মাইজ্যা বাহিনীর দু’সদস্য আটক হয়েছে। আটকৃতরা হচ্ছে, খুলনা জেলার মংলা উপজেলার দিগরাজের ইছাহাক মিয়ার ছেলে সুমন (২৪) ও মংলা গ্রামের সেকান্দার ইলী ছেলে রবিউল (২২)।
মংলা কোষ্টগার্ড সুত্রে জানা যায়, সোমবার ভোর রাতে দাকোপ উপজেলার করমজল এলাকায় একটি খাদ্যবাহী কার্গো জাহাজে ডাকাতি হচ্ছিল-এমন খবর পেয়ে র্যাব-৬ এর সহ-অধিনায়ক মাহফুজুর রহমান ও মংলা কোষ্টগার্ডের লে. কামান্ডার আলাউদ্দিন নয়নের নেতৃত্বে একটি যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকা ঘিরে ফেলে। এসময় মাইজ্যা বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও সুমন ও রবিউল ধরা পড়ে যায়। এসময় তাদের কাছ থেকে শর্টগান, এসএমজি, এয়ারগান ও দেশী বন্দুক একটি করে এবং তাজা গুলি ১০৯ রাউন্ড, ১০টি লাইফ জ্যাকেট, সোলার প্যানেল ৩টি ও একটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করা হয়। আটককৃত বনদস্যুদের খুলনা র্যা-৬ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে কোষ্টগার্ড জানিয়েছে। তবে, পরে তাদেরকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবনের ত্রাস মাইজ্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দু’বনদস্যু র্যাবের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়।



















