নলছিটি উপজেলা বিএনপির সভাপতির পদত্যাগ

খবর টি পড়েছেন : ২২০
নলছিটি উপজেলা বিএনপির সভাপতির পদত্যাগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nezam Uddin Talukderএইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : বার্ধক্যজনিত কারনে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেন ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি ও নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন তালুকদার। ১ জুন সোমবার দুপুরে তিনি দু’টি পদ থেকেই অব্যহতি চেয়ে ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন।
মো. নিজাম উদ্দিন তালুকদার বলেন, দীর্ঘ দিন ধরে আমি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার বয়স বেড়ে যাওয়ার কারনে আমি এই রাজনৈতিক দলের কর্মকান্ডে আগের মত আর নিজেকে সম্পৃক্ত করতে পারছিনা। এসকল বিবেচনায় আমি একটি রাজনৈতিক দলের শীর্ষ দুটি পদ আর আখরে রাখতে চাচ্ছি না। তাই আমি বিএনপির সকল পদ-পদবী থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ব্যারিষ্টার এম শাজাহান ওমর ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্ব সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ গাজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads