হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদমে অতিরিক্ত টোল আদায়ের কারণে বিফাকে পড়ছে ক্ষুদ্র ও মাঝারি আড়ৎ ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে উৎপাদনকারী। বহিরাগত ব্যাসায়ীরা এলাকায় প্রবেশ করতে না পারায় মৌসুমি শাক-সবজী ও ফল-মূল বিক্রয়ের ক্ষেত্রে অর্থদন্ড পোহাতে হচ্ছে এমন অভিযোগ শুনা যাচ্ছে বিগত বছর খানেক যাবত। একই পণ্যের উপর শুধুমাত্র একবার টোল আদায় করার সরকারী নিয়ম থাকলেও নিয়মের তোয়াক্কা না করেই একাধিকবার টোল আদায় করা হচ্ছে চকরিয়া আলীকদম সড়কে। এছাড়াও প্রতিটি টোল আদায় পয়েন্টে পণ্যপ্রতি সরকার নির্ধারিত করের টাকার পরিমান সম্বলিত তালিকা এবং টোল ফাড়ি ইজারার নোটিষ টানানো থাকার কথা থাকলেও তার কোন ইয়াত্তা নেই এসব টোল আদায় ফাড়িতে।
আলীকদম থেকে চকরিয়া পার্যন্ত তিনটি টোল ফাড়ি রয়েছে। তার মধ্যে আলীকদম উপজেলা পরিষদের নিয়ন্ত্রনে রয়েছে রেফারপাড়া টোল ফাড়ি, লামা উপজেলার লামা পৌরসভার নিয়ন্ত্রনে রয়েছে পৌর টোল ফাড়ি এবং কুমারিতে রয়েছে জেলা পরিষদের টোল ফাড়ি। সরকারী নিয়ম নীতির তোয়ক্কা না করে টোল আদায়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম চলছে এসব টোল ফাড়িগুলোতে। সরকারী নির্ধারিত মূল্যের ছেয়ে কয়েকগুন বেশি টাকা আদায় করা এমনটাই জানালেন স্থানীয় আড়ৎ মালিক ও ব্যবসায়ীরা। অন্যদিকে উৎপাদকরা তুললেন ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ।
স্থানীয় আড়ৎ মালিক জহিরুল ইসলাম জানান, এলাকার বাহির থেকে আগত ব্যবসায়ীরা গোটা উপজেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য কিনে চট্টগ্রামসহ আশপাশের শহরগুলোতে বিক্রি করেন। এমনকি কিছু কিছু পন্য আছে যা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানী হয়। কিন্তু চকরিয়া-আলীকদম সড়কে একই পণ্যের বিপরীতে তাদের একাধিকবার কর দিতে হচ্ছে। এতে আর্থিক তির শিকার হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। যার ফলে আড়তদার ও ব্যবসায়ীরা কৃষিপণ্য কেনায় আগ্রহ হারাচ্ছেন। বহিরাগত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই এলাকায় আসতে চাননা। এ ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ ও কিংবা প্রশাসনের কোনো ভ্রুপে নেই। তিনি আরো জানান, একটি পন্যের উপর আলীকদম বাজারে একবার কর আদায় করার পর রেফারপাড়ায় গিয়ে আবার কর আদায় করা হয়। তর পর কুমারিতে গিয়ে আরো একবার কর আদায় করা হয়। কিন্তু কুমারীতে যে কর আদায় করা হয় তার কোন রশিদ দেওয়া হয় না। এমনকি রশিদ চাইলে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও শুনা গেছে অনেকের মুখে। একই অভিযোগ তোলেন স্থানীয় আড়তদার শফি আলম, মো. জুনাইদ, জসিম উদ্দিন, বাবলা ও শফিউল আলমসহ আরও অনেকে।
আড়ৎ ব্যবসায়ী বাদশা মিয়া জানান, গত আর্থ বছরে যখন টোল ডাক হয়েছিল তখন আমরা প্রতি বস্তা কাঁচা মালে টোল দিয়েছি দশ টাকা। বছর যেতে না যেতেই দশ টাকা থেকে হয়ে গেল পনের টাকা। কিন্তু বর্তমানে এই টোলের পরিমান হয়ে গেল অনির্দিষ্ট। বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ, ষাট টাকা পর্যন্ত প্রতি বস্তা প্রতি আদায় করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম গত সিজনে আড়ৎ দেখতে এলে আমরা তাকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তিনি এর কোন বিহীত করেননি। বরং লিখিত অভিযোগ চেয়েছেন।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন এর সাথে। তিনি জানান, এটি সম্পুর্ণ উপজেলা পরিষদের ইখতেয়ার। এবিষয়ে উপজেলা চেয়ারম্যানই ভালো বলতে পারবে। তবে তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে লামা পৌরসভার মেয়র আমির হোসেন বিষয়টিকে নাকচ করে দিয়ে বলেন, আলীকদম থেকে যেসব গাড়ি লোড হয় তারা যদি রেফার পাড়া টোল আদায় পয়েন্টে টোল আদায় করেছে এমন রশিদ দেখায় তাহলে তাদের কাছ থেকে কোন প্রকার টোল পৌর ফাড়িতে আদায় না করার নির্দেশ দেওয়া আছে। তাছাড়া যে সব মাল লামা পৌর এলাকা থেকে লোড করা হয়, সেগুলোতেও অতিরিক্ত কোন টোল আদায় করা হয়না।
এদিকে বিগত কয়েক বছর যাবত আলীকদমে রাংগুই আম, তরমুজ, কলাসহ বিভিন্ন প্রকার ফলমূলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধিপেয়েছে। পাহড়ে বসবসরত জুমিয়ারা যখন পাহাড় বিধ্বংসি জুম চাষের বেড়াজাল থেকে বেরিয়ে এসে বিভিন্ন ফল-ফলাদির বাগান করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তখনই টোল আদায় কেদ্রীক এই জটিলতা দেখা দিয়েছে। অতিরিক্ত টোল আদায়ের ফলে বহিরাগত ব্যবসায়ীরা এলাকা না আসায় আড়ৎ ব্যবসায়ী ও কৃষক উভয়েই উৎপাদিত এসব পণ্য নিয়ে মারাত্মক হুমকির মুখে পড়ছে। এলাকার নিম্নআয়ের লোকজন্য বিভিন্ন ব্যাংক ও এনজিও খেকে লোন নিয়ে এসব পণ্য উৎপাদন কলেও কর্জ পরিশোধ করতে না পেরে ইতি মধ্যে অনেকেই এলাকা ছাড়া হয়েছে। এখন এসব ফাড়িগুলোকে নিয়মের ভিতর নিয়ে আসা সময়ের দাবি।



















