নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২ গাজা ব্যবসায়ীকে আজ ১ জুন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব সমেশ্চুড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে রমজান আলী (৪২) ও নয়াবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ছর আলী (৪০)। অবৈধ ভাবে রমজান আলীর কাছে ৪০০ গ্রাম ও নয়ছর আলীর কাছে ৬০০ গ্রাম গাজাসহ আটক করা হয়। বাংলাদেশ মাদকদ্রব্য আইন-১৯৯০ সালের (১) ৭ এর (ক) ধারায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















