ads

সোমবার , ১ জুন ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রানা প্লাজা ধস: ২ মামলায় চার্জশিট দাখিল

rana-plaza_5শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার সাভারে বহুলতল ভবন ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় করা দুই মামলায় আদালতে পৃথক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১ জুন সোমবার বেলা সাড়ে ৩টায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দু’টি দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণকর।
এর মধ্যে হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাতুল্লাহ ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আলী খানসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে ইমারত নির্মাণ আইনে করা মামলায় রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এ দুটি মামলায় ২৬ জন আসামি পলাতক রয়েছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়ে ৯ তলা ভবন ‘রানা প্লাজা’। এতে ১১ শ’র বেশি মানুষের প্রাণহানি হয়, যাদের বেশির ভাগই নারী পোশাককর্মী। ভবন ধসে প্রাণহানির এ ঘটনায় সে সময় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। ওই মামলার এজাহারে সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয়। তবে অভিযোগপত্রে ৪১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে সে সময় রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ। সোমবার এই মামলার অভিযোগপত্রে রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads