ads

শনিবার , ৩০ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমাজসেবায় ইঞ্জিঃ শরাফত আলীর অনন্য অবদান : এলাকায় শোকরিয়া র‌্যালি

DSC09920স্টাফ রিপোর্টার : শেরপুরে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব শরাফত আলী ফকির। তার প্রতিষ্ঠিত দারুল ফুক্বারা ফাউন্ডেশনের উদ্যোগে নিজ এলাকা সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে ইতোমধ্যে জনস্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ-ই দারুল ইহসান, হযরত আলী ফকির দাখিল মাদ্রাসা, দারুল ফুক্বারা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, দারুল ফুক্বারা দাতব্য চিকিৎসালয় ও কর্মক্ষম দরিদ্র মজলিস (কদম)। পাকুরিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব শরাফত আলী ফকির স্ব-উদ্যোগে প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু করেন এবং এর ব্যয়ভার পারিবারিকভাবেই বহন করা হয়। বিসিআইসি’র উর্ধ্বতন মহাব্যবস্থাপক (নির্মাণ) এর চাকরী থেকে অবসর গ্রহণের পর থেকেই তিনি এলাকায় ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার মাধ্যমে নিজেকে সমাজসেবায় দারুণভাবে নিয়োজিত করেছেন। ফলে শত শত দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থায় তিনি লাখ লাখ টাকা ব্যয়, এতিমদের পড়াশোনা, থাকা-খাওয়ার ব্যবস্থাও স্ব-উদ্যোগে নিরলসভাবে করে যাচ্ছেন। দরিদ্র জনগোষ্ঠিকে পারিবারিক জাকাতের আর্থিক সহায়তায় কর্মক্ষম দরিদ্র মজলিস (কদম) এর মাধ্যমে সহায়তা করে যাচ্ছেন। এছাড়া বিশাল জনগোষ্ঠিকে বিনামূল্যে চিকিৎসাসুবিধা দিয়ে যাচ্ছেন। মাঝে-মধ্যেই তার তদারকি ছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় তার পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এদিকে এলাকায় সমাজসেবায় দারুল ফুক্বারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব শরাফত আলী ফকিরের অনন্য অবদানে ২৯ মে শুক্রবার সকালে এলাকায় শোকরিয়া র‌্যালি করেছে সর্বস্তরের এলাকাবাসী। দারুল ফুক্বারা ফাউন্ডেশনের উদ্যোগে ওই বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার আলহাজ্ব শরাফত আলী ফকির জনগণের অংশগ্রহণ ও সহায়তায় প্রতিষ্ঠানগুলো আগামী দিনে পরিচালনায় সকলের সাবিক সহযোগিতা কামনা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল হালিম সরকার, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, কাজী আজহারুল ইসলাম, মমতাজ উদ্দিন বিএসসি, আব্দুল আওয়াল, কাজী সরোয়ার জাহান, ফিরোজ আহমেদ, মজিবর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads