মৌলভীবাজার প্রতিনিধি: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে আওয়ামীলীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধায় আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ সারা দেশের আসন এর সাথে মৌলভীবাজার ৪টি আসনের নাম ঘোষনা করা হয়েছে।
মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে মোঃ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সৈয়দ মহসিন আলী এবং মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে চিফ হুইপ মোঃ আব্দুস শহীদ। মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হবে।




