শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের অভিযোগে প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হয়। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করে। ওই ঘটনায় সালাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বিমানবন্দরে রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।




















