ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

খবর টি পড়েছেন : ১৮২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Mymensinghময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম হিমেল নিহত হয়েছেন। ২৯ মে শুক্রবার বিকেলে উপজেলা সদরে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির ৩ যাত্রী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ডা. হিমেল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ডিপ্লোমা ইন কার্ডিওলজি কোর্স করছিলেন। তার বাসা শহরের নাটকঘর লেন এলাকায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিকেল ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম হিমেলকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ভাতশালা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ পাংশায় জবাই করে দিনমজুরকে হত্যা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads