পাংশায় জবাই করে দিনমজুরকে হত্যা

খবর টি পড়েছেন : ১৮৮
পাংশায় জবাই করে দিনমজুরকে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া ডাঙ্গীপাড়া গ্রামের মাঠের মধ্যে আব্দুর শুকুর মন্ডল (৫০) নামের এক দিন মজুরকে গলাকেটে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। জানাগেছে গতকাল মঙ্গলবার সকালে বাড়ী থেকে প্রায় ১কিলোমিটার দূরে ডাঙ্গীপাড়ার মীরের ভিটা নামক স্থানে কাজ করতে গিয়ে ২ ঘন্টার মধ্যে লাশ হতে হয়েছে দিন মজুর শুকুর মন্ডলকে। শুকুর মন্ডল চরঝিকড়ী গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে। শুকুর মন্ডলের প্রতিবেশী হারেজ আলী বলেন এক সাথে ফজরের নাম পড়ে বাড়ী আসছি পরে শুকুর মাঠে যায় দেখেছি এর ২ঘন্টা পরই শুনতে পাই তাকে হত্যা করা হয়েছে। এ দিকে ঘটনার পরপরই পাংশা থানা পুলিশ লাশ উর্দ্ধার করে রাজবাড়ী’র মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় রাজবাড়ী’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহম্মেদ,পাংশা থানার অফিসার ইনচার্জ আবু শামা মো.ইকবাল হায়াত সঙ্গীয় পুলিশ দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কি কারনে হত্যা হয়েছে সে বিষয়ে এখন প্রর্যন্তু তেমন কোন তথ্য পাওয়া যায়নি তবে মীরের ভিটায় ওই এলাকার সন্ত্রাসীরা বিভিন্ন সময় অবস্থান করত বলে জানাগেছে। পাংশা থানার ওসি আবু শামা মো.ইকবাল হায়াত বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে পাংশা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য ২৩ দিনে ব্যবধানে পাংশা উপজেলায় ৩টি হত্যা কান্ড সংঘটিত হয়েছে এর মধ্যে ৩ মে উপজেলার কসবামাজাইল ইউপির মলিকপাড়া গ্রামের পরিত্যাক্ত একটি বাড়ীর আঙ্গিনায় ইউপির নটাভাঙ্গা গ্রামের প্রবাসী আব্দুল মালেকের ছেলে সোবহান (২০) কে যবাই করে হত্যা ১৬ মে উপজেলার সরিষা ইউপির পালের ডাঙ্গী চৌরাস্তার মোড়ে বাড়ী থেকে ডেকে নিয়ে রাতের বেলায় গুলি করে মন্টু খা কে হত্যা করে সন্ত্রাসীরা।

Shamol Bangla Ads

পাংশায় মা সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে গতকাল মঙ্গলবার ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যেগে স্পরকৃত ৬শত এতিম শিশুর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ,ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,সাংবাদিক মাসুদ রেজা শিশির বক্তব্য রাখেন। মা সমাবেশে ৭জন মেধাবী শিার্থীর মায়েদের কে পুরুস্কিৃত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার পেলেন ৪০ কৃষক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads