মেঘনায় নৌকাডুবি: ৭ মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯৩
মেঘনায় নৌকাডুবি: ৭ মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

LaunchDubiনরসিংদী প্রতিনিধি : মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৭ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ মে শুক্রবার সকালে নরসিংদীর মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা একই পরিবারের ৪ শিশুসহ নিখোঁজ ৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃতরা হল সদর উপজেলার বগারগোত গ্রামের শাজাহ উদ্দিন স্ত্রী নূরজাহার নুরী (৬০), একই গ্রামের রূপ মিয়ার স্ত্রী ফালানী বেগম (৬০), কালিকাপুর গ্রামের স্বপন মিয়া মেয়ে ফারজানা (৮) এবং পাইকারচর গ্রামের ফারুক মিয়ার ৪ সন্তান উম্মে এ্যানি (৪), সুমাইয়া (৮), ফয়সাল (৬) ও বৃহস্পতিবার উদ্ধারকৃত বায়েজিত (২)। বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় এ নিয়ে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নরসিংদী সদর উপজেলার বগারগোত গ্রামে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয়রা বায়েজিদ নামে দুই বছরের একটি শিশুর লাশ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর থেকে ৬০/৭০ জন যাত্রী বোঝাই করে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার করিমপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী বগারগোত গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি দীর্ঘপথ পাড়ি দিয়ে বগারগোত এলাকার কাছাকাছি মেঘনা তীরের অদূরবর্তী স্থানে পৌঁছার পর উত্তর দিক থেকে ধেয়ে আসা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি বাতাসের তোড়ে উল্টে মেঘনার পানিতে ডুবে যায়। ওইসময় নৌকার যাত্রীরা পানিতে পড়ে চিৎকার করতে থাকে। অনেক যাত্রী সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থেকে যায় ছয় যাত্রী। ঝড় থামার পর আশে পাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বায়েজিদ নামে এক শিশুর লাশ উদ্ধার করে। পরে নরসিংদীর ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে মেঘনা নদীতে সন্ধান চালায়। আজ শুক্রবার সকালে নিখোঁজ ছয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
নরসিংদীর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সিপেক্টর রুহুল আমীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আপদকালীন ঝুকি মোকাবেলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা… পরবর্তী সংবাদ বান্দরবানে শিশুসহ ৪ জনকে গলা কেটে হত্যা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads