শেরপুরে আপদকালীন ঝুকি মোকাবেলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে আপদকালীন ঝুকি মোকাবেলায় করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Picস্টাফ রিপোর্টার : আপদকালীন ঝুকি মোকাবেলায় করণীয় শীর্ষক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৬ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ইসিআরআরপি-ডিআই প্রকল্পের আওতায় আয়োজিত ওই কর্মশালা উদ্বোধন করেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এম খালিদ মাহমুদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, প্রকল্প উপ-পরিচালক মাহবুবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
এতে আপদকালীন ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে সবিস্তারে তুলে ধরেন সংশ্লিষ্ট প্রকল্প বিশেষজ্ঞ মোরাদ বিল্লাহ ও সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকল্প কর্মককর্তা,বিভিন্ন দপ্তরের প্রকৌশলীসহ গণমাধ্যম প্রতিনিধি মিলিয়ে ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমাপণী পর্বে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
শেরপুর : আপদকালীন ঝুকি বিষয়ক কর্মশালায় অংশগ্রহকারী প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের হাতে সনদ তুলে দিচ্ছেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এম খালিদ মাহমুদ ও এডিসি হায়দর আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌদিতে মসজিদে ফের আত্মঘাতী হামলা : নিহত ৪ পরবর্তী সংবাদ মেঘনায় নৌকাডুবি: ৭ মৃতদেহ উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads