দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে ৫টি যানবাহন নদীতে : বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যহত

খবর টি পড়েছেন : ১৭৮
দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে ৫টি যানবাহন নদীতে : বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Dinajpur Baily bridge brokenশাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে একটি যাত্রীবাহী বাস,দু’টি মালবাহী ট্রাক,একটি ট্রাক্টরসহ ৫টি যানবাহন নদীতে নিমজ্জিত হয়েছে। যানবাহন গুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর,ফুলবাড়ী এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্ঠা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যহত হয়েছে। এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা। সকাল থেকে চলছে আবাও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থল নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারনা করছে উদ্ধারকারীরা।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত ৮টায় দিনাজপুর-ফুলবাড়ি মহা-সড়কের আমবাড়ী নামক ছোট ইছামতি (মরা) নদীতে বেইলী ব্রীজে । হঠাৎ বেলী বিজ্র ভেঙ্গে ছোট বড় মিলে ৫টি যনবাহন নদীর কমর পানিতে উল্টে পড়ে। একই ওই ভেঙ্গে পড়া ব্রিজের উপর অর্ধেক ঝুলে আটকে রক্ষা পেয়েছে হানিফ কোচের যাত্রীরা। যাত্রীরা নিরাপদে নেমে পড়ার সাথে সাথে একই স্থানে নদীতে উল্টে পড়েছে কোচটি। রাত সাড়ে ১০টায় উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনী এবং থানা পুলিশসহ স্থানীয়রা। তবে ৭জন আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এ ঘটনার পর ওই মহা-সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আটকা পড়েছে কয়েকশত যানবাহন।
হানিফ পরিবহনের দিনাজপুর কাউন্টারের ব্যবস্থাপক বেলাল উদ্দিন জানিয়েছেন, চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচ ব্রিজ অতিক্রমের সময় বিপরিত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের ভারে বেলী ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে গেছে। কোচটি ভেঙ্গে পড়া ব্রিজের উপর ঝুলে রয়েছে। পাথর বোঝাই ট্রাক দু’টিসহ যানবাহন গুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর,ফুলবাড়ী এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্ঠা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাত উদ্ধার তৎপরতা ব্যহত করেছে। এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
দমকল বাহিনীর কর্মকর্তা জাকির হোসেন জানান, ব্রিজ ভেঙ্গে ছোটবড় মিলে ৫টি বাহন নদীতে পড়েছে। ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যহত হয়েছে। সকাল থেকে চলছে আবাও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থল নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারনা করছে উদ্ধারকারীরা।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারওয়ান বাজারের পাশে আবার ধস : ভবন মালিক-নির্মাতা… পরবর্তী সংবাদ রাজধানীতে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads