ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : রাজধানীর কুড়িলে এক গারো আদিবাসী তরুণীকে গণধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ২৭ মে বুধবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা, ঝিনাইগাতী ওয়াইএমসিএ, টিডাব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখা, চাসংগিতালনী কাব, সাংমা মারাক কাব এবং ঝিনাইগাতী আদিবাসী জনগনের যৌথ উদ্যোগে ওই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঝিনাইগাতী শাখার টিডব্লিউএ এর চেয়ারম্যান নবেশ খকসী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় এবং যে সব আদিবাসী নির্যাতিত হয়েছে তাদের অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
এসময় ঝিনাইগাতী ওয়াইএমসি’র সভাপতি পবিত্র ম্রং, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রনু নকরেক, ডেনিশ নকরেক, জাগিরণ চিরান, সোহার্দ্য চিরান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক অঙ্কুর মানখিন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় ৩ শতাধিক আদিবাসী ছাত্র জনতা অংশগ্রহণ করে। মিছিলটি ঝিনাইগাতী ব্রিজ পার থেকে (এসবিসি অফিস) শুরু হয়ে প্রধান সড়ক প্রদনি করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে উপস্থিত ছাত্র জনতা সকলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে।



















