সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

খবর টি পড়েছেন : ১৭২
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sirajgonjসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। ২৩ মে শনিবার বিকেল ৩টার দিকে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্জেন্ট রাকিবুল ইসলাম রাকিব জানান, শনিবার বিকেল ৩ টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ঢেউটিন বোঝাই একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওই স্থানে রংপুর থেকে ঢাকাগামী অন্তর পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওইসময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের অপর একটি বাস দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাবিল পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে ট্রাকচালক ও নাবিল পরিবহনের এক যাত্রী নিহত হন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, দুর্ঘটনার পর পর কড্ডা ট্রাফিক পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে চারজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান। তিনি আরো জানান, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে উচ্চ পর্যায়ে আলোচনা সভা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads