ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খাদ্য গুদামে ইরি-বোরো মৌসুমে সরকারী ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে রবিবার আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউদ্দিন খান, খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুজ্জামান লেবু, আ’লীগ নেতা আলহাজ আঃ হাই, মহিউদ্দন মোল্লা বাবুল, মুজিবুর রহমান, বণিক সমিতির সভাপতি সামছুদ্দোহা বাচ্চু, খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকারীয়া হোসাইন প্রমুখ। উল্লেখ্য, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।



















