ads

শনিবার , ২৩ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বাস অযোগ্য’ শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

খবর টি পড়েছেন : ৪১৮
‘বাস অযোগ্য’ শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sick-cities-a-scenario-for-শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বে বসবাসের জন্য ‘সবচেয়ে অযোগ্য’ ১০টি শহরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’-এর প্রকাশিত তালিকায় ওই তথ্য দেওয়া হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক শহর।
শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো- পাপুয়া নিউগিনির পেটি মোসবে, নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, লিবিয়ার ত্রিপোলি, ক্যামেরুনের দুয়ালা, ইরানের রাজধানী তেহরান এবং আইভরি কোস্টের আবিদজান শহর।

Shamol Bangla Ads

অভ্যন্তরীণ অপরাধের মাত্রা, সংঘাতের জন্য হুমকি, স্বাস্থ্যসেবার মান, বিধি নিষেধের মাত্রা, তাপমাত্রা, বিদ্যালয়, সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা এবং গণপরিবহন- এ সব বিষয়ের ওপর জরিপ চালিয়ে ‘বসবাস অযোগ্য’ শহরের এ তালিকা করেছে ‘ইআইইউ’। এজন্য বিশ্বের ১৪০টি দেশে জরিপ চালানো হয়।

ইআইইউ পরিচালিত জরিপে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে কানাডার ভ্যানকুভার। ২০১১ সাল থেকে শহরটি তালিকায় এ অবস্থান ধরে রেখেছে। এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গত বছরও এই শহরটি ছিল দ্বিতীয় স্থানে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে গণধর্ষণ পরবর্তী সংবাদ মেক্সিকোতে বন্দুকযুদ্ধে নিহত ৪৩

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads