ads

শনিবার , ২৩ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশে গরমে ২ শতাধিকের মৃত্যু

Hitশ্যামলবাংলা ডেস্ক : ভারতের অন্ধপ্রদেশে এবং তেলেঙ্গানা রাজ্য দুটিতে গত তিন দিনের তাপদাহে ২শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রচণ্ড গরমে শুক্রবারও ওই রাজ্য দুটিতে শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। ওইদিন রাজ্য দুটির বিভিন্ন অংশে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ২৩ মে শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপদাহে আক্রান্ত হয়ে তেলেঙ্গানার হাসপাতালগুলোতে ভিড় জমিয়েছে প্রচুর রোগী।
অন্যদিকে প্রচণ্ড গরমে আক্রান্ত অসুস্থদের চিকিৎসার জন্য অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায় জরুরি চিকিৎসা দল গঠন করা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা ওইসব এলাকার লোকজনকে রোদে পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপদাহ আরো তিন দিন বহাল থাকবে বলে জানা গেছে। তবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা ছিল আরো বেশি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের আশঙ্কা, তেলেঙ্গানা রাজ্যের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে দিতে পারে। শুক্রবার এই রাজ্যের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছেছিল। ২০০২ সালের ১১ মে ওই রাজ্যের বিজয়াওয়াদা এলাকার তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রিতে পৌঁছেছিল। এখন পর্যন্ত রাজ্যটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
তবে গরমে ওই রাজ্য দুটিতে এত মানুষের প্রাণ হারানোর এটিই প্রথম ঘটনা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads