সোহানুর রহমান সোহান, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষক লাঞ্ছিত বখাটেদের হাতে ও স্কুলের আসবাবপত্র ভাংচুর হয়েছে। এঘটনায় বিদ্যালয়ের ২৭৩ জন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। সোমবার রায়দেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থল পরিদশর্ন করেন।
পুলিশ ও স্থানীয় এবং বিদ্যালয় সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার রায়দের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন তার কে বসে অফিসিয়াল কাজ করছেন । এসময় স্থানীয় রায়দের পাড়া গ্রামের রুবেল ও সৌরভ সহ ৫/৬ জন বিভিন্ন সময় শিক্ষাথীদের বিদ্যালয়ে আসা –যাওয়ার পথে উত্যাক্ত ও শিক্ষার্থীদের ওয়ালে আপত্তিকর ছবি আকে বখাটেরা। প্রধান শিক এর প্রতিবাদ করায় তার নিকট ১০ হাজার টাকা দাবী করে বখাটে রুবেল ও সৌরভ সহ ৫/৬জন। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতী জানালে তাকে চেয়ার ও কাঠের হাতুড়ি দিয়ে ডিল মারে ও অপর শিক্ষক আছমা আক্তার ফিরাতে এলে তাকেও লাঞ্ছিত করে। সহকারী শিকিা আছমা অজ্ঞান হলে তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিার্থী ও অভিবাবকগনের মাঝে তীব্র ক্ষোভ ও এলাকায় আতংক বিরাজ করছে এবং বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।দুই বখাটে রায়দেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল ও মোফাজ্জল হোসেনের ছেলে সৌরভ বলে জানা যায় অপরদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোশারফ হোসেন ঘটনার সত্রতা স্বীকার করে বলেন- বখাটেরা স্কুলে হামলা চালিয়ে আমাকে ও সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিতসহ আসবাবপত্র ভাঙচুর ও শিক্ষার্থীদের আতংকিত করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করা হয়েছে।



















