ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক যুগ পর ফের শেরপুর জেলা আ’লীগের সভাপতি-সম্পাদক হলেন আতিক ও চন্দন : বিভিন্ন মহলের অভিনন্দন

Atik-Chandan-SBস্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় এক যুগ পর ফের শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি ও এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ১৯ মে মঙ্গলবার বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে এবার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ওইসময় মুক্তমঞ্চের ব্যতিক্রমী পরিবেশে উপস্থিত থাকা হাজার হাজার নেতা-কর্মী মুর্হূমর্হূ করতালিতে তাদের স্বাগত জানান।
এর আগে মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ওই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী ও মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবসহ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওই সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই শেরপুর সদর ও অন্যান্য উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন। এক পর্যায়ে সম্মেলনস্থলটি স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠিত শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম দফায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আতিউর রহমান আতিক ও এডভোকেট চন্দন কুমার পাল।
এদিকে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, শেরপুর জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোঃ খুররম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, সাবেক পৌর মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads