ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রৌমারীর যাদুরচর এলাকায় বিদ্যুতায়নের উদ্বোধন

IMG_7299 copyরৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর এলাকায় বিদ্যুতায়নের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যাদুরচর এলাকায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন। গতকাল মঙ্গলবার যাদুরচর নতুন গ্রামে ওই বিদ্যুতায়ন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর পল্লী সমিতির জেনারেল ম্যানেজার এএইচএম রেজাউল্লাহ খান।

Shamol Bangla Ads

উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত জেনারেল ম্যানেজার সানাউল্লাহ, প্রকৌশলী সোবাহান মিয়া, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মিসেস পারভীন আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী পরিচালক শহীদুল ইসলাম, রাজীবপুরের শাহজাহান মন্ডল, বকশীগঞ্জের মেজবাহউল হক, যাদুরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান নুর-ই শাহী ফুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার রৌমারী প্রতিনিধি শাহজাহান সিরাজী।

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

Shamol Bangla Ads

জমি সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে রৌমারীর দক্ষিণ টাপুর চর গ্রামে মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহদের উদ্ধারের পর রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মোনছের আলী নামের এক ব্যক্তি বাদি হয়ে ১৩জনকে আসামী করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, জমাজমি নিয়ে দক্ষিণ টাপুরচর গ্রামের আবুল হোসেনের সঙ্গে একই গ্রামের আবু সামা’র দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন মঞ্জিল হোসেন রাস্তা দিয়ে ক্ষেত দেখতে যাওয়ার সময় জাহাঙ্গীরের বাড়ির নিকট যাওয়া মাত্র ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। তারা হলেন, মঞ্জিল হোসেন (৩০), মজাহার আলী (৪০), আবু সাঈন (২৮), মোনছের আলী (৩২), বাদশা মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (২৭), সাইদুর রহমান (৩১), আর্জিনা খাতুন (৩২) আসাতন নেছা (৩২) ও সোনাভান (৪৪)।
রৌমারী থানার ওসি সোহরাব হোসেন জানান, সংঘর্ষের বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads