ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুরে টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ : আহত ১০

খবর টি পড়েছেন : ১৯৬
রংপুরে টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ : আহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রংপুর প্রতিনিধি : রংপুরের সাতমাথা এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার মোটর শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা বেশ কয়েকটি দোকান। এনিয়ে শ্রমিকদের দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত বছরের ১০ নভেম্বর সাতমাথা এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে মোটর শ্রমিক ও যুবলীগ নেতা ইমরান মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকেই প্রশাসন মাইকিং করে টোল আদায় বন্ধ ঘোষণা করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কয়েকদিন থেকে আবারও সাথমাথা ও এরআশে পাশের এলাকায় সব ধরনের যানবাহন থেকে টোল আদায় শুরু হয়। মোটর শ্রমিক সাতমাথা শাখার সম্পাদক মিলনের নেতৃত্বে টোল আদায় চলছিল। গতকাল মঙ্গলবার সকালে মাহিন্দ্রা গাড়ি থেকে ১০০ টাকা করে টোল আদায় করছিল তার লোকজন। এসময় বাধা দেয় মোটর শ্রমিকদের আরেকটি গ্র“প। এনিয়ে দুগ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। বন্ধ হয়ে যায় সব দোকানপাট। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে মিলন, সাইদ মিয়া, কাবিল, লাবু, রোস্তম, সাবুসহ ১০ জন আহত হয়।
কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, মোটর শ্রমিকদের দুগ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপা এমপি হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের… পরবর্তী সংবাদ এক যুগ পর ফের শেরপুর জেলা আ’লীগের সভাপতি-সম্পাদক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads