ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০ মে রবিবার বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ার বেগম প্রমুখ।




