স্টাফ রিপোর্টার : শেরপুর পৌরসভার আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দোতলা পৌর অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। ১০ মে রবিবার জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ফিতা কেটে, ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলে নবনির্মিত অফিস ভবন চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি প্রমুখ।
শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম জানান, পৌর কমপ্লেক্সে ৫০ শতক জমির ওপর আড়াই কোটি টাকা ব্যয়ে দোতলা নতুন পৌর ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে প্রতি তলায় ৬ হাজার বর্গফুট করে ১২ হাজার বর্গফুট জায়গা রয়েছে, যাতে মেয়র, কাউন্সিলরদের অফিসসহ ২৫ টি ক রয়েছে। এ ছাড়া নির্মাণ করা হয়েছে একটি সুদৃশ্য গেইট। এডিপি ও নিজস্ব অর্থায়নে ৪ তলা ফাউন্ডেশনের এ ভবনটির দোতলা পর্যন্ত সম্পন্ন করা হয়েছে।




