ads

রবিবার , ১০ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খাল-নদী নেই, তবুও ব্রিজ!

Photo- Agailjhara 10-05-15= 01অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গৌরনদী সড়কের নীচে খাল-নদী না থাকলেও অপরিকল্পিতভাবে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাস্তা থেকে মাত্রাতিরিক্ত উঁচু একাধিক ব্রিজ। এই ব্রিজগুলো জনগণের কোনো কাজেই আসছেনা।
জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গৌরনদী সড়কে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় মহাসড়কে রূপান্তরিত করে কাজ শুরু করা হয়। ওই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে ব্রিজের জন্য সড়ক ও জনপথ প্রধান কার্যালয়ের সেতু বিভাগ থেকে ডিজাইনার সরেজমিনে এসে এ সড়কের ফুল্লশ্রী, সুজনকাঠী, রথখোলাসহ বিভিন্নস্থানে একাধিক ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত প্রকল্পগুলো সম্প্রতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ব্রিজে প্রায় কোটি টাকা করে ব্যয় হয়েছে। ২৪ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্য পিসি গার্ডার দিয়ে নির্মিত ব্রিজগুলো জনগণের কোনো কাজেই আসছে না। অন্যদিকে সড়ক থেকে অধিক মাত্রায় উঁচু হওয়ার ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ব্রিজগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করায় কোন কাজেই আসছেনা। একটি ব্রিজের টাকা দিয়ে একাধিক কালভার্ট নির্মাণ করা যেত।
সওজ’র একটি সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ ব্রিজগুলো ডিজাইন করে টেন্ডার আহ্বাণ করা হয়েছে। এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজগুলো এত উঁচু করা ঠিক হয়নি। কবে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা ফাইল না দেখে বলা যাবেনা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads