গাংনীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯৭
গাংনীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bojropatমেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল এবং কাজীপুর গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। ১০ মে রবিবার সকালে হঠাৎ বৃষ্টির শুরু হলে ওইসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় কাজীপুর গ্রামের লিটনের স্ত্রী বিলকিস খাতুন এবং চরগোয়াল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতিয়ার রহমান বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এলাকাবাসীরা জানান, কাজিপুর গ্রামের গৃহিনী বিলকিস নিজ বাড়িতে কাজ করছিলো। এ সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়। অপরদিকে, চরগোয়াল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতিয়ার মাঠে কাজ করছিলো। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খাল-নদী নেই, তবুও ব্রিজ! পরবর্তী সংবাদ রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads