ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ট্রাক নছিমন সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের বাচ্চু শেখের স্ত্রী আম্বিয়া (৪৫) নামের এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। একই দূর্ঘটনায় বাচ্চু (৫০), জিয়াউল (৮), ঝর্ণা (২৬),গোলাপফুল (৩০) ও মজিবর (৪০)সহ অত্যন্ত ২৫ জন আহত হয়েছে। জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের হযরত শাহ্ কামাল (রঃ)’এর মাজার জিয়ারত শেষে একটি নসিমন যাত্রী নিয়ে ইসলামপুরে আসার পথে ফুলতলা নামক স্থানে অপর দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৬-৯৯২৩) পিছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাকটি ইসলামপুর থানায় আটক রয়েছে।




