ads

রবিবার , ১০ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে ৪৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১০, ২০১৫ ১০:২৭ পূর্বাহ্ণ

yabaখালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজার টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেক পোষ্টে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ জন আটক করেছে বিজিবি । শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার মুখী বাস থেকে এই ইয়াবার চালান উদ্ধার করা হয়। এ সময় ‘হা- মীম ’ নামক বাগের হাট রুটের বাসটি (পঞ্চগড় জ- ০২-০১৪৮) জব্দ করা হয়।

Shamol Bangla Ads

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার ফরিদুল আলম জানান, পিকনিক গাড়ীর ব্যানারে বাগেরহাট হাট জেলা রুটের একটি যাত্রী বোঝায় বাস যায় টেকনাফে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে রামু মরিচ্যা চেকপোষ্টে বাসটি থামিয়ে তল্লাসি চালায় বিজিবি জোয়ানরা। এ সময় বাস থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, হা- মীম পরিবহনে থাকা যাত্রীরা ইয়াবা পাচারের সাথে জড়িত সন্দেহে গাড়ীর ড্রাইভার, দুই হেলপারসহ বাকী ৩২ জন যাত্রীকেও সন্দেহভাজন আটক করা হয়। তিনি মনে করেন, পিকনিক গাড়ীর আড়ালে মাদক পাচারচক্রের একটি সিন্ডিকেট ইয়াবা ট্যাবলেট টেকনাফ থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল। পরে তারা উদ্ধারকৃত ইয়াবা চালানের সাথে জড়িত আছে কিনা তা যাছাই বাছাই করে আইনী পদপে নেয়া হবে বলে জানান লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম।
আটককৃত হলো ড্রাইভার খলিল সিকবদার, সুপার ভাইজার মোঃ আকবর আলী, হেলপার মোঃ আবু ছিদ্দিক, যাত্রী মোঃ বিপ্লব, মোঃ আকরাম, মোঃ আশরাফুল, লিংকন তালুকদার, আহসানুল ইসলাম, মশিউর রহমান, মোঃ বাবুল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ আবু তাহের, মোঃ মেহেদী হাসান, মোঃ জুবাইয়ের হোসাইন, মোঃ জীবন হোসেন, নাহিদুল হাসান, মোঃ তারিকুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ টিপু সুলতান, মোঃ বোরহান, মোঃ জিহাদ,মোঃ বেলাল হোসেন, মোঃ এমরাত হোসেন, মোঃ জিহাদ হোসেন, স্বপন মিয়া, মোঃ আলা মীন, মোঃ ফিরোজ মিয়া, মোঃ রফিক, সৌরভ শীল, মোঃ আল আমিন শেখ, মোঃ মনির হোসেন, আরিফুল ইসলাম । তাদের বাড়ি শরিয়তপুর, মাদারীপুর ও বাগেরহাট এলাকায়। এদিকে অভিযানের নেতৃত্বদাকারী যৌথ চেকপোষ্টের সুবেদার ফেরদৌস মোল্লা ভূঁইয়া জানান, বিজিবি সদস্যরা যাত্রীবাহী বাস তাল্লাশি কালে ৪৪ হাজার ইয়াবাসহ পিকনিক সেজে ইয়াবা পাচার কাজে ব্যবহ্নত বাসটি জব্দ করা হয়। রোববার সকালে আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads