ads

রবিবার , ১০ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ বিশ্ব মা দিবস

Mother dayশ্যামলবাংলা ডেস্ক : পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‌’মা’। নিরাপদ আশ্রয় আর ভরসার স্থান। অনন্ত বিশ্বস্ততার জায়গা। কবির ভাষায় ‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।’ মা নামের ছোট্ট এ শব্দটির বিশালতা আকাশ ছোঁয়া। সন্তানের কাছে তার পৃথিবী হচ্ছে মা। মা শাশ্বত, চিরন্তন। মায়ের স্নেহধারায় স্নাত হয়ে গড়ে ওঠে প্রতিটি সন্তান। মায়ের আশীর্বাদই সন্তানকে কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করে। তাই মায়ের প্রতি সম্মান দেখাতেই আজ (মে মাসের ২য় রবিবার) বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয় ‘মা দিবস’।

Shamol Bangla Ads

বাংলাদেশেও ঘরে ঘরে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বাঙালি সন্তানদের হৃদয়ে দিবসটি আজ উৎসবে পরিণত হয়েছে। হাজার কষ্ট করে তিলে তিলে যে সন্তানকে বড় করে তুলেছেন একজন মা তাকে ঘিরেই আজ চলবে ব্যতিক্রমী উৎসব উদযাপন। আজকের দিনে একটি ফুল অথবা একটি কার্ড নিয়ে শুভেচ্ছা জানালে মা যেন তাতেই খুশি। মার চাহিদা তো এতটুকুই! ‘মা দিবস’-এর প্রবক্তা মার্কিন নাগরিক আনা জার্ভিস। তিনি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিঁটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচারণা শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। বাংলাদেশে এর আগে ব্যাপকভাবে দিবসটি পালিত না হলেও গণমাধ্যমে প্রচারের কল্যাণে কয়েক বছর ধরে বিশ্বের অন্য দেশগুলোর মতো মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালনের রেওয়াজ শুরু হয়েছে। কয়েক বছর ধরে আমাদের দেশেও ক্ষুদ্র পরিসরে দিবসটি পালিত হয়ে আসছে। মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করা হয়। সামাজিক গণমাধ্যমের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়ে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে এ দিবসটি পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রবিবার নরওয়েতে, মার্চের চতুর্থ রবিবার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে এবং বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালন করা হয়। বিশ্বের অনেক দেশে কেক কেটে মা দিবস উদযাপন করা হয়। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাঁকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads