ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

Raped-murderrapeলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ মে শনিবার সকালে স্থানীয়রা রিনা আক্তার (১৩) নামের ওই কিশোরীর লাশ ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Shamol Bangla Ads

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে রাতভর ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান এনায়েতউল্লাহ জানান, মেয়েটি মোস্তাজীরপাড়া এলাকার জলিলুর রহমান মোস্তাজীরের পালিত মেয়ে। তিন বছর বয়সে বাবা-মা হারানো মেয়েটি মোস্তাজীর পারিবারে বেড়ে উঠে। শুক্রবার সন্ধার পর থেকে ওই কিশোরীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা শনিবার সকালে ভুট্টাক্ষেতে তার লাশ দেখতে পায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুট্টাক্ষেতে এক কিশোরীর লাশ পাওয়া গেছে। দুবৃর্ত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারের তৎপরতা চলছে

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads