ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কর্মসংস্থান প্রকল্পে সুবিধা পাচ্ছেন হতদরিদ্র নারীরা

Kormosizon Kormoshochiরেজাউল করিম বকুল, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলায় সম্প্রতি চলছে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচী প্রকল্প বাস্তবায়নের কাজ। এতে কাজ করছেন সহাস্রাধিক হতদরিদ্র শ্রমিক। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। তারা প্রত্যেকে পাচ্ছেন দৈনিক ২শ টাকা। এসব নারীরা আগে ছিল বেকার। সংসারে ছিল চরম টানাপোড়েন। এ প্রকল্পের কাজ করে ওরা ছেলে মেয়ের পড়া লেখার খরচ দিচ্ছেন। সংসার চালাচ্ছেন স্বাচ্ছন্দ্যে।

Shamol Bangla Ads

শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য হাবিবুর রহমান আরজু জানান, কাউনেরচর বটতলা মসজিদ হতে কামালপুর পাকা সড়কটি চলাচল অযোগ্য ছিল। এছাড়াও এখানকার কয়েকটি গ্রামবাসী কোনো যান বাহনে চলাচল করতে পারেনি। পায়ে হেটে চলাও কষ্ট হতো। এটি নির্মাণে তার নির্বাচনী প্রতিশ্র“তির বাস্তাবায়ন হচ্ছে।
গ্রামবাসীসহ ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হলে দু’কিলোমিটার দীর্ঘ এ সড়কে চলাচল করতে পারবে যে কোনো যান বাহন। যোগাযোগে কয়েকটি গ্রামে যোগ হবে উন্নয়নের নতুন মাত্রা।
নারী শ্রমিকরা জানান, তারা বেকার ছিলেন। অনেকে রয়েছেন বিধবা বা স্বামী পরিত্যক্তা। তাদের মতে, এখানে কাজ করে তারা অভাবের হাত থেকে রা পেয়েছেন। এ কর্মসূচী চালু থাকলে তাদের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হবে। বদলে যাবে তাদের জীবন জীবিকা আর গ্রামের চিত্র। এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ মানুষসহ সকলের।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads