ads

শনিবার , ৯ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে চলছে আই-জেন উৎসব

sherpur- igen fest picture-  09.05.2015স্টাফ রিপোর্টার : শেরপুরে গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে ৯ মে শনিবার আই-জেন’২০১৫ উৎসবের অংশ হিসেবে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নালিতাবাড়ী হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আই-জেন প্রতিযোগিতার বাছাই পর্বের লিখিত পরীক্ষা। উভয় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন যথাক্রমে প্রধান শিক্ষিক জীবন কৃষ্ণ বসু ও মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায় ও নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, সাংবাদিক ইমদাদুল করিম, শেরপুর বন্ধুসভার সহ- সভাপতি রিংকন সাহা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি শাহাদত হোসেন ও অনুষ্ঠান সম্পাদক মানিক কুমার সাহা।
দুটি বিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের নানাবিধ সুবিধা ও মৌলিক কিছু নিয়মকানুন প্রদর্শন করা হয়।
এছাড়া প্রত্যেক বিদ্যালয়ের সেরা দশ শিক্ষার্থীর মধ্যে অভিজ্ঞানপত্র প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads