রংপুর প্রতিনিধি : বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ৯ মে শনিবার তাঁর জন্মস্থান রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলে জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে স্মরণ সভা, মিলাদ মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া খায়েরের আয়োজন করা হয়।

এ উপলে সকালে গ্রামের বাড়ি ফতেপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাজমুল হক, শিক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনিসহ বিভিন্ন বিভাগের শিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক, কর্মকর্তা-কর্মচারী, ড.ওয়াজেদ রিসার্চ ইনিস্টিটিউট, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ,রংপুর জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পীরগঞ্জ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের প থেকে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয় ওয়াজেদ মিয়ার সমাধিতে। পরে সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দিনটি পালনে আলোচনা সভা, মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও গরীব-দুঃখীদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে গতকাল বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া নগরীর রাজা রামমোহন কাব মিলনায়তনে ড. ওয়াজেদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় মরহমের জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও মেডিকেল কলেজ অধ্য ডা. জাকির হোসেন, প্রফেসর মুহম্মদ আলীম উদ্দিন, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের সভাপতি ছায়াদত হোসেন বকুল, সংসদের সিনিয়র সহসভাপতি ডা. হামিদুল হক খন্দকার, সহসভাপতি মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর এবং সদস্য এড, রথীশ চন্দ্র ভৌমিক ও তাজিমুল ইসলাম শামীম।




