দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর নামক স্থানে ৯ মে শনিবার বালুভর্তি ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ায় দুর্গাপুর থেকে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েগেছে।
সরেজমিনে গিয়ে জানা যায় গতকাল শনিবার সকাল ১১টার দিকে দুর্গাপুর থেকে দেশের অন্য অঞ্চলে যাওয়ার জন্য বালুভর্তি ট্রাক ব্রীজ পার হওয়ার সময় হঠাৎ ভেঙ্গেগিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে দুর্গাপুরের সাথে সারাদেশের যোগাযোগ বিচিছন্ন হয়ে পড়ে। এ বিষয়ে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এই বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী ছিল। সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপরে উদাসীনতাকেই দায়ী করেছেন এলাকাবাসী।
এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার আড়াই লাখ মানুষের। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাকে ফোন করা হলে বার বার ফোন বাজলেও কোন উত্তর পাওয়া যায়নি ।




