পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপ আব্দুল মান্নান সানার স্ত্রী রাশিদা বেগমের দায়ের করা মামলায় শিশুদেরকে আসামী করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, উপজেলার লস্কর মৌজার একটি চিংড়ি ঘের সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় আ’লীগনেতা আজিজুর গাজী ও স্থানীয় বিএনপিনেতা আব্দুল মান্নান সানার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে দু’পরে মধ্যে পাল্টাপাল্টি হামলা-মামলার ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল আ’লীগনেতা আজিজুর রহমান ও তার ছেলের উপর হামলা চালিয়ে জখম করার ঘটনায় আজিজুর রহমান বাদী হয়ে মান্নান সানা ও তার লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করে। এর দু’এক দিন পর গত ৩ মে স্থানীয় আ’লীগনেতারা আব্দুল মান্নানের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিসমিল্লাহ নার্সিং পয়েন্টে হামলা চালিয়ে ভাংচুর ও স্ত্রী রাশিদা ও পিতা মোমিন উদ্দীন সানাকে মারপিট করে। এ ঘটনায় মান্নানের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে আ’লীগ ও যুবলীগনেতা এস,এম, রেজাউল হক, পৌর আ’লীগ হেমেশ চন্দ্র মন্ডলসহ ২৫জনকে আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। এদিকে রাশিদা বেগমের দায়ের করা মামলায় অধিকাংশ স্কুল পড়–য়া শিশু শিার্থীদেরকে আসামী করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ২৫ আসামীর মধ্যে ১২জনই অপ্রাপ্ত বয়স্ক শিশু। এরা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অষ্টম ও নবম শ্রেণীর শিার্থী। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপরে হস্তপে কামনা করেছে পাইকগাছা শিশু অধিকার সংরণ ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।



















