৫৫৭ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা

খবর টি পড়েছেন : ১৮১
৫৫৭ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

pakistanশ্যামলবাংলা স্পোর্টস : মাত্র ২৭ রানে শেষ ৪ উইকেট পতনের পর ৫৫৭ রানেই ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। শুভাগত হোম একই ওভারে আজহার ও শফিককে বিদায় করেন। এরপরের ওভারেই ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহকে ফিরিয়ে দেন তাইজুল। যে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৫৩০। সেখান থেকে আর মাত্র ২৭ রান যোগ করতেই ৪ উইকেট নেই!

Shamol Bangla Ads

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে হাফিজ ও তামিমের পর এবার ডাবল সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের আজহার আলী।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন আজহার ও শফিক। পঞ্চম জুটিতে ২০৭ রান করে আজহার সাজঘরে ফেরেন। শুভাগত হোমকে তুলে মারতে গিয়ে তিনি সীমানায় মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন। এর আগে তিনি ২২৫ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন। তার ইনিংসটি ছিল ২০টি চার ও দুটি ছক্কায় সাজানো।
দ্বিতীয় দিনে সাকিবের প্রথম ওভারের চতুর্থ বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিসবাহ (৯)। তখন পর্যন্ত দ্বিতীয় দিন রানের দেখা পায়নি পাকিস্তান। এরপর ক্রিজে আসেন তরুণ ব্যাটসম্যান আসাদ শফিক। তিনি উইকেটে সেট থাকা আজহার আলীর সঙ্গে ১০৫ রান করে অবিচ্ছিন্ন রয়েছেন। ব্যক্তিগতভাবেও তিনি তার অর্ধশত রান তুলে নিয়েছেন। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত পাকিস্তান ৪ উইকেটে ৪২৮ রান সংগ্রহ করেছে। আজহার আলী ১৭৩ ও আসাদ শফিক ৫৮ রান করে ব্যাট করছেন। এই ইনিংস আজহার আলীর ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৫৭ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবনায় যুবককে গুলি করে হত্যা পরবর্তী সংবাদ নকলায় প্রাচীন বকুলগাছ ভেঙ্গে পড়ে পথচারী নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads