পাবনায় যুবককে গুলি করে হত্যা

খবর টি পড়েছেন : ১৯৩
পাবনায় যুবককে গুলি করে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Hottaপাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে মিঠু হোসেন (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Shamol Bangla Ads

৭ মে বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের নান্নু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মিঠু চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋনের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ল্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেবলেন, হত্যার সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নকশাল ও সর্বহারা দলের আভ্যন্তরীন কোন্দলের জের ধরেই মিঠুকে হত্যা করেছে প্রতিপরে সন্ত্রাসীরা। নিহত মিঠু চরমপন্থি দলের সাথে জড়িত ছিলেন বলেও জানান তারা।

পাবনায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Shamol Bangla Ads

পাবনার ফরিদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলন হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইসলাম প্রামানিক (৪৫) ফরিদপুর পৌর রাইক নাগদাহ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। বুধবার রাত ১১টার দিকে নিজ গ্রামে তিনি হামলার শিকার হন।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় এক প্রতিবেশীর সঙ্গে কথা বলার সময় ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান মিলন।
প্রতিবেশীরা ইসলামকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মিলনকে রাতেই উপজেলার পাঁচুরিয়াবাড়ি গ্রাম থেকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় বলে জানান ওসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাঙ্গায় বাসচাপায় মহিলার মৃত্যু পরবর্তী সংবাদ ৫৫৭ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads