নকলায় প্রাচীন বকুলগাছ ভেঙ্গে পড়ে পথচারী নিহত

খবর টি পড়েছেন : ১৭৮
নকলায় প্রাচীন বকুলগাছ ভেঙ্গে পড়ে পথচারী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nakla Bokul Picনকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় গাছচাপায় আব্দুল ওয়াহাব (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে নকলা থানার সামনের রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহাব পেশায় লুঙ্গি বিক্রেতা এবং সে স্থানীয় কুর্শা বাদাগৈড় গ্রামের মৃত ফাজিল শেখের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে আব্দুল ওয়াহাব নকলা থানার সামনের সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় পাশের একটি প্রাচীন বকুল গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়। ওইসময় আব্দুল ওয়াহাব গাছের চাপায় গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে প্রধান সড়কে ওই গাছ ভেঙ্গে পড়ায় প্রায় দুই ঘন্টা নকলা-ময়মনসিংহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫৫৭ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণা পরবর্তী সংবাদ ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৫; আহত ৬

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads