ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৫; আহত ৬

খবর টি পড়েছেন : ২০০
ময়মনসিংহে বজ্রপাতে নিহত ৫; আহত ৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bojropatময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় ৭ মে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুই ছাত্রসহ ৫ জন নিহত হয়েছে। ওইসময় আহত হয়েছে আরো ছয়জন। এদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসতাপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো-ধোবাউড়া উপজেলার গুজিরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন (১০) ও বেবিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোশাররফ হোসেন (১৪), হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামের কৃষক জমশেদ আলী (৫০) ও কুড়–য়াপাড়া গ্রামের রুবেল (৩২) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দমারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন (৬০)।

Shamol Bangla Ads

ধোবাউড়া থানার ওসি আব্দুল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক বর্জ্রপাতে ওই দুই ছাত্র মারা যায় এবং আহত হয় আরো ৩ জন। হতাহতরা সকলেই বাড়ীর বারান্দায় ও উঠানে ছিল।
হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান আহম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বর্জপাতে দুইজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো ৩ জন। ধারা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি জানান, হতাহতরা সকলেই বাড়ীর আঙ্গিনায় ও মাঠে কাজ করছিল।
ফুলপুর থানার ওসি মো: মাজহারুল হক জানান, বেলা ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে দমারভিটা গ্রামের নৌকার মাঝি কফিল উদ্দিন মারা যায়।
হাসপাতালে ভর্তিকৃতরা হলো- হালুয়াঘাট উপজেলার কইচাপুর ইউনিয়নের বড় খালেরপাড় গ্রামের নুরজাহান (৩০), গাঙ্গিনারপাড় গ্রামের আইমনা খাতুন (২৮) ও নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল গ্রামের আইছিন আক্তার (১১) এবং ধোবাউড়া উপজেলার নিহত দেলোয়ারের বোন রহিমা খাতুন (৮), চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৩২) ও পঞ্চনন্দপুরের হারুনুর রশিদ (৪৫)। এদের মধ্যে ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন ও পঞ্চনন্দপুরের হারুনুর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রাচীন বকুলগাছ ভেঙ্গে পড়ে পথচারী নিহত পরবর্তী সংবাদ পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads