ভাঙ্গায় বাসচাপায় মহিলার মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৯
ভাঙ্গায় বাসচাপায় মহিলার মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাধুবপুর নামক স্থানে বরিশাল থেকে ঢাকা গামী যাত্রীবাহী সেবা গ্রীনলাইন পরিবহনের (বাসের) চাকায় পিষ্ট হয়ে রাস্তা পারাপারের সময় বুধবার রাত ৮টায় ঘটনাস্থলে হাজেরা বেগম (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত হাজেরা বেগম উপজেলার হামিরদী ইউনিয়নের মাধুবপুর গ্রামের মৃত্যু আঃ হালিম তালুকদারের স্ত্রী। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে গেলেও পরে বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। কিন্ত ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে থানার ও সি মোঃ হোসেন সরকার জানান এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু পরবর্তী সংবাদ পাবনায় যুবককে গুলি করে হত্যা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads