জামালপুর সংবাদদাতা : জামালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক লিয়াকত আলী (২৮) মারা গেছে। ৫ মে মঙ্গলবার রাত ৯টায় ভারুয়াখালী সাবুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের ইউনুছ আলীর ছেলে বলে জানাগেছে। লিয়াকত বোরধান কাটা মৌসুমে শেরপুর থেকে কামলা দিতে আসছিল। রাস্তা পারাপার কালে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মিনহাজ আলী জানান, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করেছে। দিনমজুরের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



















